মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ব্যক্তির অন্ধানুসরণ বাদ দিয়ে কুরআন ও সহীহ হাদিস অনুসরণের গুরুত্ব

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-12-2024 04:09:08 am

কুরআন হচ্ছে ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ,যেখানে মহান আল্লাহর বাণী রয়েছে।সহীহ হাদিস হচ্ছে বিশুদ্ধ ও নির্ভুল হাদিস আর সিহাহ সিত্তা হচ্ছে ৬টি প্রসিদ্ধ হাদিস বই।হাদিস তিন ধরনেরঃসহীহ,হাসান ও জয়ীফ।হাসান হাদিস আংশিক সহীহ,এজন্য হাসান হাদিসকে অনেকে সহীহ বলে সাব্যস্ত করেন।কিন্তু,জয়ীফ হচ্ছে দূর্বল,যেটি একবারেই গ্রহণ করা যায়না আর জাল হচ্ছে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন,এই ধরনের জাল-জয়িফ হাদিস যারা প্রচার করে মানুষকে সেদিকে আহ্বান করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম।কুরআন ও সহীহ হাদিস অনুসরণের মাধ্যমে মানুষ রাসূল(সাঃ)এর দেখানো পথে চলতে পারবে এবং শিরক,কুফর ও বিদাতমুক্ত থাকতে পারবে।আমাদের পাক-ভারত উপমহাদেশের সাথে আরব উপমহাদেশের মানুষদের মধ্যে ইসলাম চর্চার দিক দিয়ে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়। আমাদের উপমহাদেশের মানুষ কুরআন ও হাদিস বইসমূহ কম পড়ে থাকে এবং আলেম ও পীর-মাশায়েখদের কথা অন্ধের মতো বেশী অনুসরণ করে। কিন্তু, মক্কা-মদিনার দেশ তথা সৌদি আরবসহ আশে-পাশের অন্যান্য আরব উপমহাদেশের মানুষরা ছোটবেলা থেকেই কুরআন ও হাদিস বইসমূহ পড়ার চর্চা করে। এসব আরব দেশের মানুষরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের চর্চা করায় ও রমজান মাসে সিয়াম পালান করার অভ্যাস গড়ে তোলে। এসব আরব দেশের মানুষরা কুরআন ও সহীহ হাদিস অনুযায়ী জীবনপদ্ধতি পরিচালনা করে। তারা কুরআন ও সহীহ হাদিসের বাহিরে অতিরিক্ত কোনো ইবাদত, আমল যেগুলো রাসূল (সাঃ) থেকে তাবে-তাবেঈনদের যুগের পরবর্তী সময়ে নতুন সৃষ্টি হয়েছে, সেগুলোকে তারা বিদাত বলে গণ্য করে।তারা রাসূল (সাঃ) থেকে শুরু করে তার বলা সুন্নাহ যে তিন যুগ এর পরে নতুন করে আবিষ্কৃত দ্ধীন-প্রচার পদ্ধতি ও অন্যান্য ধর্মীয় বিষয়াদী অনুসরণ করেনা। তাদের কাছে কুরআন ও সহীহ হাদিসের বাহিরে কোনো ব্যক্তি, ইমাম, আলেম এরা কেউই বড় বা বিশেষ সম্মানিত কেউনা। এসব দেশের মানুষ কুরআন ও সহীহ হাদিস- সমূহের রেফারেন্স বা দলিলভিত্তিক ইসলাম চর্চা ও আলোচনা পছন্দ করে।আরব দেশের আলেম বা ইসলামিক স্কেলাররা কুরআনের সূরা ও আয়াত নাম্বার এবং হাদিস বইয়ের নাম,পৃষ্ঠাসহ নাম্বার উল্লেখ করে মানুষদের মধ্যে ইসলাম চর্চা ও প্রচার করে থাকে। কেউ যদি কুরআন ও হাদিস থেকে কথা বলার সময় রেফারেন্স না দেয় সেক্ষেত্রে, শ্রোতারাই রেফারেন্স চেয়ে জিজ্ঞেস করে। কেউ কোনো হাদিস বলার সময় বই ও নাম্বার উল্লেখ করলেও হাদিসটা সহীহ কিনা কিংবা সিহাহ- সিত্তা বা ৬টি প্রসিদ্ধ হাদিস বই এর অর্ন্তভুক্ত হাদিস বই কিনা এসবও জিজ্ঞেস করে। পরবর্তীতে শ্রোতারা বাড়িতে গিয়ে বই খুলে মিলিয়ে দেখে রেফারেন্স ঠিক আছে কিনা!এবং পরবর্তীতে এগুলো তাদের বাস্তবিক জীবনে চর্চার মাধ্যমে প্রয়োগ করে। পক্ষান্তরে, আমাদের পাক-ভারত উপমহাদেশের মানুষরা আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাজারকে অন্ধের মতো ভক্তি ও পূঁজা করে। তাদের অন্ধভক্তির সুযোগ নিয়ে অনেকেই ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে। মাজার ব্যবসায়ীরা মানুষকে মাজারে, পীর ব্যবসায়ীরা বায়াত ও মানত আর তাবিজ ব্যবসায়ীরা গলায় তাবিজ ঝুঁলিয়ে দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মানুষের মনে একবারও প্রশ্ন জাগছেনা, এসব কুরআন ও সহীহ হাদিসে আছে কিনা!তাবেয়ী আবুল হাইয়াজ আসাদী থেকে বর্ণিত, "হযরত আলী (রা.) আমাকে বলেন, আমি কি তোমাকে ঐ কাজে পাঠাব না? যে কাজে আমাকে প্রিয় রাসূল (সা.) পাঠিয়েছেন। তা হলো কোন মূর্তি পেলে নষ্ট না করে ছাড়বে না এবং কোন উঁচু কবর(মাজার)সমান না করে রাখবে না"(মিশকাত,সহীহ মুসলিম)। রাসূল(সাঃ)বলেছেন,‘যে ব্যক্তি তাবিজ লটকালো, আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না, আর যে কড়ি বহার করবে, আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না'(আহমদ, হাকেম)।ওয়াজ-মাহফিলে লক্ষ টাকা দিয়ে বক্তা আনার পর বক্তা নানা-ধরনের কিচ্ছা-কাহিনী, জাল ও জয়ীফ বা দূর্বল হাদিস এবং নিজের মতো ফতোয়াবাজি করে চলে যায়।রাসূল(সাঃ)বলেছেন,‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যারোপ করে সে জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়' (বুখারি, মুসলিম)।মানুষ একবারও দলীল বা রেফারেন্স উল্লেখ করার জন্য জিজ্ঞেসও করেনা,শুধু অন্ধের মতো বলে যায়,ঠিক!ঠিক!মক্কা-মদিনার মানুষ যেখানে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলে কুফরী হয়ে যাবে ভাবছে,সেখানে আমাদের উপমহাদেশের মানুষ পুরো সপ্তাহ বিনা কারণে সালাত না আদায় করেই নিজেদের মহা ইমানদার ভাবছে! আর এসব কারণেই মক্কা-মদিনার ইসলাম আর আর আমাদের পাক-ভারত উপমহাদেশের ইসলামের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান।এই উপমহাদেশের মানুষ অন্য সবকিছু অনুসরণ বাদ দিয়ে শুধু কুরআন ও সহীহ হাদিসের অনুসরণ করে ইমান,আমল ও ইবাদত করতো এবং কুরআন ও সহীহ হাদিসে নেই এমন সকল আমল,ইবাদত ত্যাগ করতো,তাহলে তারা খাঁটি ইমানদার হতে পারতো!আলেম ও পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ মানুষকে দলীল-প্রমাণের অনুসরণ এবং সত্য জানার আগ্রহ ও তা কবূল করার পথে বিরাট অন্তরায় হয়ে দাড়িয়েছে। আল্লাহ্‌ তায়ালা বলেন,যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তার অনুসরণ কর, তখন তারা বলে থাকে আমরা বরং আমাদের পূর্ব পুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব। যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানতো না এবং সত্য পথপ্রাপ্তও ছিলনা। (সূরা বাক্বারাঃ ১৭০) বর্তমান যুগের কতক মাজহাবপন্থী, সুফী ও কবর পূজারী,পীর পূজারীদের একই অবস্থা। তাদেরকে কিতাব ও সুন্নাতের দিকে ডাকা হলে এবং কুরআন-সুন্নাহ বিরোধী আমলসমূহ বর্জন করতে বলা হলে তারা তাদের মাজহাব, মাশায়েখ এবং বাপ-দাদার দোহাই দিয়ে থাকে। মোঃমাহিন ভূইঁয়া শিক্ষার্থী,সমাজবিজ্ঞান ঢাকা কলেজ
Tag
আরও খবর