চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-12-2024 04:07:05 am

দিনাজপুরের খানসামায় নিজ ঘর থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।


বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। ভক্ত রায় পেশায় একজন দর্জি।


স্বজনরা জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় সুজাতা রানী ও ভক্ত রায়ের। বুধবার সন্ধ্যায় সুজাতা রানীর ঘর অন্ধকার দেখে তার জা চন্দনা তাকে ডাকতে যান। ঘরে দরজা বন্ধ পেয়ে তিনি সজরে ধাক্কা দেন। এরপর আলো জ্বালিয়ে সুজাতা রানী ও তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।



এ দিকে নিহতের পরিবারের দাবি, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মা ও মেয়ের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মগে পাঠানো হবে।


উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা করা হচ্ছে।

আরও খবর