ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে গোসল করতে যেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফসানা পারভীনের (১০) করুন মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রানিতলা গ্রামে। নিহত আফসানা পারভিন রানিতলা গ্রামের মৃত মোস্তাক আহমেদের মেয়ে।  গোসল করে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জেলে এবং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের জালে ধরা পড়ে আফসানার লাশ মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, আফসানা প্রতিদিনের ন্যায় ছোট বোনকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যায়। শীতের কারণে ছোট বোন গোসল করে দ্রুত ফিরে আসলেও আফসানা একা একা পুকুরে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে করুন মৃত্যু হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও জেলেদের খবর দেওয়া হয়। জেলেদের জাল টানায় আফসানার লাশ পাওয়া যায়।  শিক্ষার্থী আফসানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন মেয়েটি মৃগী রোগে আক্রান্ত ছিল। এ বিষয়ে তার পরিবারের কোন সন্দেহ না থাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়।
আরও খবর