কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

ঝিনাইদহের শৈলকুপায় শীত মৌসুমে পেঁয়াজ আবাদের ধুম পড়ে যায়। এ সময় চাষিদের অনেক শ্রমিকের প্রয়োজন হয়। কৃষি শ্রমিক চাহিদার বড় অংশ মিটিয়ে থাকে স্থানীয় শিক্ষার্থীরা। উপজেলার প্রতিটি গ্রামের শিক্ষার্থীরা এ কাজে যোগ দেয়। এতে করে একজন শিক্ষার্থী মৌসুমে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করে, যা থেকে সে তার সখের জিনিসপত্র ও পড়ালেখার চাহিদা মেটাতে পারে– বলছিলেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শৈলকুপার আউশিয়া গ্রামের সৌরভ হোসেন। শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের ছাত্র ইমন হোসেন জানালেন, প্রতি বছর পেঁয়াজ রোপণের মৌসুমে কৃষি শ্রমিকের চাহিদার বড় অংশ মিটিয়ে থাকে শিক্ষার্থীরা। এতে করে প্রতিদিন ৫০০ টাকার বেশি আয় করে একজন শিক্ষার্থী, যা দিয়ে তারা শখের ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে। পেঁয়াজ রোপণের মৌসুমের জন্য শিক্ষার্থীরা সারাবছর অপেক্ষায় থাকে বলে জানান ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় হোসেন। তিনি বলেন, শীত মৌসুমে পড়ালেখার চাপ কম থাকে। এ সুযোগে তারা মাঠে চাষিদের শ্রমিকের কাজ করেন। এ মৌসুমে শিক্ষার্থীরা পারিশ্রমিক হিসেবে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করে থাকেন। আউশিয়া মাঠের চাষি সাহেব আলী জোয়ার্দ্দার বলেন, জেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সব থেকে বেশি পেঁয়াজ আবাদ হয়। পেঁয়াজ আবাদের মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয়। এ সময় শিক্ষার্থীরা মাঠে পেঁয়াজ রোপণে চাষিদের সহযোগিতা করে। কে ধনী, কে গরিব– শিক্ষার্থীরা এ বিবেচনা করে না। এতে চাষিদের শ্রমিক চাহিদাও মেটে, শিক্ষার্থীরাও বাড়তি আয় করে থাকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, এটি একটি ইতিবাচক দিক। কারণ বিদেশে শিক্ষার্থীরা পার্টটাইম কাজ করে থাকে। আমাদের দেশের শিক্ষার্থীরা অবসরে এ কাজ শুরু করেছে। এতে শিক্ষার্থীদের পরিবারের উপকার হয়। সব যায়গায় এটি চালু হলে দেশের বিভিন্ন অপরাধ কমে যাবে। তিনি জানান, গত মৌসুমে শৈলকুপায় ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এবার ১১ থেকে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হবে বলে তিনি আশাবাদী।
Tag
আরও খবর