জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক-জাগ্রত সংশপ্তক

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 14-12-2024 04:44:58 am

একাত্তরের ডিসেম্বরে হলো শুরু এক যাত্রা

সেই যাত্রা দিনে দিনে পেলো নতুন মাত্রা

বায়াত্তরের আদেশে তার হলো যে প্রতিষ্ঠা

আর্থিক খাত উন্নয়নে পণ ধারণ করে নিষ্ঠা

এই প্রতিষ্ঠান চালু করে যায় সঠিক মুদ্রানীতি

অর্থনীতির চাকা পায় তাতেই অনেক গতি

এই প্রতিষ্ঠান ছাপিয়ে যায় অনেক রকম মুদ্রা

লেনদেন সহজের কাজে যেনো নেই তার নিদ্রা

বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষণে নেই কো তার জুড়ি

জরুরি ব্যয় মিটিয়ে ফেলে উড়িয়ে মেরে তুড়ি

এই প্রতিষ্ঠান উন্নয়নে সরকারের এক মিত্র

নানা উপদেশে করে সমৃদ্ধ অর্থনীতির চিত্র

সকল ব্যাংক সব বিপদে ভরসা মানে তাকে

তহবিল ও ঋণ সংকটে বলে দেয়া যায় যাকে

এই প্রতিষ্ঠান করে তৈরি অনেক কর্মের পথ

হাজার তরুণ কন্ঠে তোলে দেশ গড়ার শপথ

কৃষিখাত ও শিল্পায়নে তার ভূমিকা অনন্য

সমস্বরে সবাই বলে ধন্য তুমি ধন্য

এই প্রতিষ্ঠান সৃষ্টি করে হরেক রকম গবেষণা

উদ্যোক্তাগণ যেনো ফিরে পায় মনোবল আর প্রেষণা

মুদ্রাবাজারকে দিয়ে যায় সে নতুন সূর্যের আলো

সকল প্রকার রীতিনীতি হয় তার ছোঁয়াতেই ভালো

বাংলাদেশ ব্যাংক অর্থনীতির জাগ্রত সংশপ্তক

উন্নত বাংলাদেশের স্বপ্নটা সত্যি এবার হোক।।

 

 

 

Tag
আরও খবর