টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রহমত ও বরকতের দরজা খুলে দেয় যে আমল গুলো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-12-2024 07:11:34 am

ডেঙ্গু হলো একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস ইজিপ্টাই ও এডিস এলবোপিকটাস নামক দুই প্রকার মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত বর্ষাকালে এবং এর পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশী ও অস্থিসন্ধি ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক হয়ে রক্তক্ষরণ ও অঙ্গহানির কারণও হতে পারে। বর্তমান সময়ে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এই সময়ে আমরা দেখতে পাই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, আবাসিক এলাকায় ও ভবনগুলোর আশেপাশে ময়লা-আবর্জনা থাকায় মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে। তারই ফলস্বরূপ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা বড় সমস্যায় পড়েছে। বিশেষ করে শীতের শুরুতে মশার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া ও চিকনগুনিয়ার মতো রোগ হয়, এতে স্বাস্থ্য ঝুঁকি ও বেড়ে যায়। অত্র ক্যাম্পাসগুলোতে মশা প্রতিরোধে বিভিন্ন সাইড সংগঠন ও শিক্ষার্থীরা উদ্যোগ গ্রহণ করলে ও এ সমস্যা সমাধানে যথেষ্ট নয়। এ সমস্যা নির্মূলের জন্য কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও কলেজ কতৃপক্ষের উচিত দ্রুত মশকদমন কার্যক্রম পরিচালনা করা এবং ক্যাম্পাস ও হলের নোংরা জায়গায়গুলো পরিষ্কার রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ডেঙ্গুর প্রকোপ কমাতে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রথমত, বাড়ির চারপাশে জমে থাকা পানি ডেঙ্গু মশার প্রজননের জন্য উপযুক্ত স্থান তৈরি করে। তাই ঘরের ভেতরে ও বাইরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, ফুলের টব, ভাঙা পাত্র এবং ব্যবহৃত টায়ার ইত্যাদি স্থানে কেরোসিন বা কীটনাশক ব্যবহার করে মশার লার্ভা ধ্বংস করতে হবে। তৃতীয়ত, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রতিনিধি সাথে মিলে প্রচার-প্রচারণা চালাতে হবে। সেইসাথে স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সেমিনার বা কর্মশালার আয়োজন করতে হবে। চতুর্থত, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং দিনে মশার কামড় থেকে সুরক্ষা পেতে মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করতে হবে। শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে তাদের সবসময় পূর্ণ হাত ও পা ঢাকা পোশাক পরানোর চেষ্টা করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত পর্যাপ্ত বিশ্রাম, তরল পানীয় এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় ওষুধ সেবন করা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে কার্যকর উপায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। সচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গুর প্রকোপ কমবে এবং অনেক জীবন বাঁচানো সম্ভব হবে। চলতি বছরের এগারো মাসে ডেঙ্গু আক্রান্ত নব্বই হাজার ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত চারশ আটচল্লিশ জন। শীত মৌসুম শুরু হলে ও কমছে না ভাইরাসটির প্রকোপ।এরই মধ্যে জিকা ও চিকনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তি ও মিলছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নির্মূলে টিকা প্রয়োগে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, চলতি বছর শীতে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এবার ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু বেশি হয়েছে। আক্রান্ত বেশি হয়েছে ডেঙ্গু দুই ধরনের। ডেঙ্গুর প্রকোপ বছর জুড়ে থাকায়, ভাইরাসটির প্রতিরোধে টিকা প্রয়োগে জোর দিতে হবে। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর যে দুটি টিকা প্রয়োগ হচ্ছে, তার একটি ফ্রান্সের বহুজাতিক ওষুধ প্রস্তুত কারক প্রতিষ্ঠান সানোফির তৈরি ডেঙ্গুভ্যাক্সিয়া। অন্যটি জাপানের তাকেদা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কেউডেঙ্গা। এসব টিকা বাজারজাত হচ্ছে এবং অন্তত সাতাশটি দেশ প্রয়োগ করেছে। নবজাতক শিশু বিশেষজ্ঞ বলেন, এ বছর আট হাজারের বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।এটি খুবই উদ্বেগজনক। শিশুদের সুরক্ষা নিশ্চিতে ডেঙ্গু প্রতিরোধে টিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। বর্তমানে ডেঙ্গুর সুচিকিৎসা প্রদানে অনেক সংকট লক্ষ্য করা যায়। যা আদৌ কাম্য নয়। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ অতিমাত্রায় বেড়ে গেছে। অনেক হাসপাতালে পর্যাপ্ত শয্যা নাই, ফলে রোগীদের বারান্দায় বা মেঝেতে থাকতে হচ্ছে। ডেঙ্গু চিকিৎসার জন্য প্লাটিলেট কাউন্ট মনিটরিং, আইসিইউ সেবা এবং ফ্লুইড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ হাসপাতালে এসব সরঞ্জামের অভাব রয়েছে। ডেঙ্গু রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। কিন্তু অনেক চিকিৎসক ও নার্স ডেঙ্গু ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নন, যা রোগীর জন্য ঝুঁকি বাড়ায়। প্লাজমা, ডেক্সট্রোজ এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধের সরবরাহ অনেক ক্ষেত্রেই অপ্রতুল। এর ফলে রোগীদের চিকিৎসা বিলম্বিত হচ্ছে। সরকারকে আরও শয্যা সংযোজন, আইসিইউ ইউনিট স্থাপন এবং জরুরি সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে।ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসক ও নার্সদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন জরুরি। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা, যেমন জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহার করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশা নিধনে স্থানীয় সরকার ও এনজিওদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি ফেলে দিতে হবে, কারণ এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। ফুলের টব, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার এবং কনটেইনারে পানি জমে থাকতে না দেওয়ায় শ্রেয় ,বাড়ির ড্রেন ও জলাধার পরিষ্কার রাখতে হবে। লম্বা হাতা এবং পায়ের ঢাকনা থাকে এমন পোশাক পরিধান করতে হবে। বিশেষ করে ভোর এবং সন্ধ্যার সময়, যখন এডিস মশা বেশি সক্রিয় থাকে, তখন সুরক্ষিত পোশাক পরার অভ্যাস গড়ে তুলতে হবে।ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে। বাড়িতে মশার কয়েল, বৈদ্যুতিক মশা তাড়ানোর যন্ত্র বা নেটিং ব্যবহার করতে হবে। প্রতিদিন বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাতাস চলাচল নিশ্চিত করুন, কারণ এডিস মশা সাধারণত অন্ধকার এবং ঠান্ডা জায়গায় লুকিয়ে থাকে। ডেঙ্গুর উপসর্গ সম্পর্কে নিজেকে প্রথমে জানতে হবে এবং তা অন্যদের জানাইতে হবে। বমি, জ্বর, শরীর ব্যথা, এবং ত্বকে লাল দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মশা নিধনের জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে ফগিং বা কীটনাশক স্প্রে কার্যক্রমে অংশ নিতে হবে। নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচার জন্য ব্যক্তিগত এবং সামাজিক উভয় স্তরেই সতর্কতা প্রয়োজন। মশার প্রজনন রোধ এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে ডেঙ্গুর প্রকোপ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়াই এই রোগ থেকে সুরক্ষিত থাকার মূল চাবিকাঠি। ইমরান ফয়সাল ঢাকা কলেজ
Tag
আরও খবর