কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সুধীজনের সংবাদ সম্মেলন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 11-12-2024 02:02:52 pm

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটি ঢাকার পুর্বাচলে স্থানান্তর হচ্ছে বলে জানা গেছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত নিন্দার ঝড় ওঠে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শিবচর উপজেলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন হাজী শরিয়তউল্লাহ (রাঃ)-এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা হানজালা সাহেব (সভাপতি- হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যান পরিষদ)। এ সময় শিবচর প্রেস ক্লা‌বের সি‌নিয়র সহ-সভাপ‌তি সাইদুজ্জামান না‌ছিম সহ স‌চেতন নাগরিকগন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হানজালা সাহেব বলেন, শিবচরে নির্মানাধীন ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটির পিছনে প্রায় ২৪৮কোটি টাকা ব্যয় হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়নের আশায় অনেকে জমি প্রদান করেছে। কিন্তু শুধুমাত্র সয়েল টেস্টে ত্রুটির মিথ্যা অযুহাত দেখিয়ে এই প্রকল্পটি এখান থেকে স্থানান্তর করে পূর্বাচলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। প্রয়োজনে পদ্মাসেতু সহ এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসুচী দেয়া হবে তবু আমরা এই প্রকল্প সরাতে দেবো না। তিনি সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দেন এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, শিবচরের কুতুবপুরে ২০২৩ সালে প্রায় ৭০ একর জমির উপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ১ হাজার ৫শত কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৪৮ কোটি টাকা ব্যয় হয়। জমি অধিগ্রহন করে বিদুৎ সংযোগ, মাটি ভরাট ও পাইলিং-এর কাজও করা হয়।
আরও খবর