ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। 


সোমবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।


‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’  শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।


দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি এ.এন. এম ওয়াহিদুজ্জামান, সনাকের সহসভাপতি গীতা গোস্বামী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো: সাইফুল ইসলাম, শিক্ষক মো: আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিনিধি তামান্ন আহমেদ ও টিআইবি এরিয়া কো-অডিনেটর মো: আবু বকর প্রমুখ।


অনুষ্ঠানে সরকারি-বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সনাকের ইয়েস, এসিজি, সনাক ও দুপ্রকের সদস্যসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর