কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

আক্কেলপুরে তেলবাহী লড়ি ও পিকআপের সংঘর্ষে আহত ৩.

জয়পুরহাটের আক্কেলপুরে ওভারটেক করতে গিয়ে তেলবাহী লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে।আজ সোমবার বিকাল ৫ টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের পূর্ণ গোপীনাথপুর হঠাৎপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২), শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের উজ্জল হোসেন (২২) এবং গাইবান্ধার পলাশবাড়ির কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪)। তারা সকলে পিকআপ ভ্যানে ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুরের দিক থেকে আইসক্রীম বহনকারী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তারা কেবিনে আটকে পড়ে। এসময় তেলবাহী লড়িটির তেমন ক্ষতি না হওয়াই দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পিকআপ ভ্যানের কেবিন কেটে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়াই কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। প্রত্যক্ষদর্শী আজাদ নামের স্থানীয় বাসিন্দা বলেন, বিকট শব্দ শুনে সড়কে এসে দেখি পিকআপ ভ্যান ও তেলের লড়ি মুখোমুখী সংঘর্ষ হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিন কেটে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag
আরও খবর