বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ভারতকে তিনে নামিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2024 01:34:40 pm

অ্যাডিলেইড টেস্টেই বদলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের চালচিত্র। ভারতকে ১০ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে চলে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে লজ্জাজনক হারে এক ধাক্কায় শীর্ষস্থান থেকে তিনে নেমে গেছে ভারত।


বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। এই লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজার লাগে মাত্র ২০ বল। এর আগে কখনো এত কম খেলে ভারতকে টেস্ট হারায়নি অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে অসিরা।


টেবিলের তিনে নেমে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ভারতের। রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ ৪-১ ব্যবধানে জেতে তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। সেটা না হলে ভারতীয়দের মেলাতে হবে পরিসংখ্যান। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ হারে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০২। অসিদের জয়ের হার ৬০.৭১ শতাংশ।


দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জয়ের হার ৫৯.২৬। তিনে থাকা ভারতের জয়ের হার ৫৭.২৯। এরপর শ্রীলঙ্কার জয়ের হার ৫০, ইংল্যান্ডের ৪৫.২৪, নিউজিল্যান্ডের ৪৪.২৩, পাকিস্তানের ৩৩.৩৩, বাংলাদেশের ৩২.২৫ ও ওয়েস্ট ইন্ডিজের ২৪.২৪।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে