বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জবি ছাড়া ২৩ বিশ্ববিদ্যালয়ে থাকছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2024 11:50:49 am

গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে। তবে বাকি ২৩ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।


তবে সে সংশয় কেটেছে। গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে একমত হয়েছে ২৩ বিশ্ববিদ্যালয়। শিগগির ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগির আরেকটি সভা করে করে সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের না থাকা প্রসঙ্গে অধ্যাপক আব্দুল মজিদ বলেন, তারা না থাকলে বাকি ২৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। প্রকৌশল ও কৃষি গুচ্ছ থাকলে তাদের সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা। এবার সময় কমানোর পাশাপাশি সেশনজট যাতে না হয়, সে চেষ্টা করা হবে।


জানা গেছে, জবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। গত ১ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ফলে তারা আর গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকছেন না।

আরও খবর