ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের নতুন ভবন উদ্বোধন।


 





ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-ভালুকায় অসহায়, মানসিক ভারসাম্যহীন ও বেওয়ারিশ প্রবীণদের জন্য সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হবিরবাড়িতে ওই বৃদ্ধাশ্রমের উদ্বোধন হয়।  



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।



এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. শাহ-ই-আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ¦ আব্দুর রশিদ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের পরিচালক অব্দুল মালেক প্রমুখ ।  


সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ জানান, সাড়া মানবিক বৃদ্ধাশ্রমে বর্তমানে ১৯ জন অসহায়, মানসিক ভারসাম্যহীন ও বেওয়ারিশ প্রবীণ রয়েছে। নতুন এ ভবনে একশত বেওয়ারিশ প্রবীণ আশ্রয় পাবেন। নিজস্ব অর্থায়নে দুই একর জমির উপর এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে নতুন এ ভবনটি নির্মিত হয়েছে।



Tag
আরও খবর