বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাবিতে লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


তরুণ লেখকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই কর্মশালায় ঢাবির শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


শাখা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তুর্কি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক কামরুজ্জামান বাবলু এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।


প্রশিক্ষকরা নবীন শিক্ষার্থীদের লেখালেখির খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। দেশে এবং দেশের বাইরে বাংলা ও ইংরেজি পত্রিকায় লেখালেখির নিয়মকানুন শিখিয়ে দেন।এছাড়া লেখালেখির মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন। বিশেষ করে টুইটারে সক্রিয় থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সত্য তথ্য তুলে ধরার পরামর্শ দেন প্রশিক্ষকরা। অনুষ্ঠানে সেরা তিন তরুণ লেখককে সম্মাননা দেওয়া হয়।

আরও খবর