মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

অবৈধ রিডা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ




সাতক্ষীরা শ্যামনগরের অবৈধ রিডা প্রাইভেট হাসপাতালে এবার ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে।

৪ঠা ডিসেম্বর বুধবার সকালে ওই ঘটনা ঘটে।

জানা যায়, শ্যামনগর কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের হাবিবুর রহমানের অন্ত্বসত্তা স্ত্রী তামান্না সুলতানা রুপার প্রসব বেদনা উঠলে তার অভিভাবকরা মঙ্গলবার সন্ধার পর শ্যামনগর স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা সিজারের পরামর্শ দেন এবং রিডা প্যাইভেট হাসপাতালে ভর্তির জন্য বলেন। রোগীর অভিভাবক রিডা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ চুক্তি করে সিজারের জন্য ডাক্তার রিতা রানী পালকে ডেকে রাত ১টার দিকে সিজার করেন। সিজারের পর রোগী অসুস্থ হয়ে পড়লে ভোরে  রিডা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সাতক্ষীরায় পাঠিয়ে দেন। তবে সাতক্ষীরায় পৌঁছানোর আগেই পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তামান্না সুলতানা রুপা।

নিহতের স্বামী হাবিবুর রহমান বলেন, কোন এনপস্থেসিয়া ডাক্তার ছাড়া অপারেশন করায় অতিরিক্ত রক্তক্ষরণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।

এব্যাপারে রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়মনীতি মেনে অপারেশন করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, আমি ঘটনা শুনেছি তবে আমার কাছে কোন অভিযোগ এখনও দেইনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ওই অবৈধ হাসপাতালের ভূল চিকিৎসায় একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। সচেতনমহল এই অবৈধ হাসপাতাল বন্ধের দাবী জানিয়েছেন।


Tag
আরও খবর