মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ব‌রিশালে গা‌ড়িচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ

বরিশাল স্টেডিয়াম থেকে ক্রিকেট চর্চা করে ফেরার পথে গাড়িচাপায় স্কুলছাত্র নিহ‌তের ঘটনায় ব‌রিশাল-ঢাকা মহাসড়ক অব‌রোধ করেছে নিহতের সহপাঠিরা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর পৌ‌নে ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় এলাকার সড়ক অব‌রোধ ক‌রে নিহ‌তের সহপা‌ঠিরা।গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র মো. ওহি নিহত হয়। নিহত ওহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র।তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মাতা মাকসুদা আক্তার নগরীর সাগরদি চান্দু মার্কেট এলাকার বাসিন্দা। নিহ‌তের সহপা‌ঠিরা ও প্রতিষ্ঠানের ৫ শতা‌ধিক শিক্ষার্থী বুধবার সকাল সা‌ড়ে ১১টা আমতলা মোড় এলাকার আশপা‌শে জ‌ড়ো হ‌তে থাকে। পৌ‌নে ১২টার দি‌কে তারা ব‌রিশাল-ঢাকা মহাসড়ক অব‌রোধ ক‌রে। ফ‌লে কুয়াকাটা, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালীর স‌ঙ্গে ঢাকার সড়ক যোগা‌যোগ বিচ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে। সড়‌কের দুই পা‌শে শতশত যান আটকা প‌ড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষার্থী ফাহিম বলে, ‘স্টেডিয়ামে ক্রিকেট চর্চা করে আমরা দুজন যার যার বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলাম। হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুত গতিতে সেনাবাহিনীর একটি গাড়ি এসে ওহিকে বাই সাইকেলসহ চাপা দেয়। আমি তাৎক্ষণিক নেমে সবার সাহায্য চেয়ে চিৎকার করলে সেনাবাহিনীর গাড়ি থেকে একজন নামেন। তখনো ওহির গলার ওপরে গাড়ির চাকা ছিল। সেই সেনা সদস্য ওহিকে দেখে আবার গাড়িতে উঠে পুনরায় ওহির গলায় গাড়িটি উঠিয়ে দেয়।’ আরেক প্রত্যক্ষদর্শী পারভেজ বলে, ‘আমিও দেখেছি। সেনাবাহিনীর গাড়িটি কোনো হর্ন দেয়নি। পেছন থেকে এসে চাপা দেয়। একবার নয় দুইবার চাকা ওহির গলায় উঠিয়ে দেয়। আমরা এর বিচার চাই। চোখের সামনে আমরা আমাদের ভাইকে হারিয়েছি।’ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘মুমূর্ষাবস্থায় আহত ওহিকে হাসপাতালে নিয়ে আসেন সেনা সদস্যরা। জরুরী চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে পৌঁছার আগেই মারা যায় ওহি।’কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ময়নাতদন্ত শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’
আরও খবর