পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতান্ডার জেরে বাস চলাচল বন্ধ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতন্ডার জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল রূপাতলী বাসমালিক সমিতি। শনিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়কে বাস রেখে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রূপাতলী থেকে এমকে পরিবহন নামে একটি বাসে তিন শিক্ষার্থী ওঠেন। ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের অবহিত করেন। তখন কিছু শিক্ষার্থী কাঁঠালতলা এলাকায় গিয়ে বাসের হেলপার হৃদয়কে নামিয়ে আটকে রাখেন। বিষয়টি নগরের রুপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানার পর তারাও রুপাতলী এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিকরা বসে সমাধান করলে আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজিানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। পরক্ষণেই তা সমাধান হয়ে যাওয়ায় বাস চলাচল শুরু হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৭ মিনিট আগে