বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নোয়াখালীর সেনবাগে রাজু’র চিকিৎসার জন্য দানের সংগ্রহকৃত অর্থের চেক বিতরণ



২০১১ ব্যাচের রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ব্যাচের বন্ধুরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের ছাত্রদের অংশগ্রহনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা হয়। 


বৃহস্পতিবার (২৮ নভেম্বর )  বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে প্রথমে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বিগত এক মাস ধরে সংগ্রহকৃত অর্থের চেক রাজু’র বড় ভাই সুমন ও সাজু'র হাতে তুলে দেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। 


চেক বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তার ১১ ব্যাচের বন্ধুরাসহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ও এলাকার দানবীরদের অংশগ্রহণমূলক দানের সম্মিলিত অর্থ ১৭লক্ষ ১৯হাজার ৩৭টাকার তহবিল সংগৃহীত হওয়ার বিরল দৃষ্টান্তের নজির স্থাপিত হয়েছে। 


পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সংগৃহীত অর্থের চেক বিতরণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে ৯৪ ব্যাচের মো: শহীদুল্লাহ্ মিন্টু'র সভাপতিত্বে সঞ্চালনা করেন, ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক।


আলোচনা সভায় রাজু’র বড় ভাই সুমন বলেন, রাজু’র  ব্যাচের বন্ধুরা সহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের,এলাকার ব্যক্তিবর্গ, দেশে ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দানের অর্থ আমার ভাই রাজু’র চিকিৎসার জন্য প্রদান করেছেন,তাদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 


উক্ত তহবিল সংগ্রহে প্রত্যক্ষভাবে সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক, ২০০৪ ব্যাচের মিঠু ও টিপু।


এসময় উপস্হিত ছিলেন, মরহুম শাহআলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম ফুটন চৌধুরী, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের আলাউদ্দিন আলো, স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম রবি, ২০০৭ ব্যাচের নাজমুল ইসলাম মানিক, ২০০১ ব্যাচের আমির হোসেন, ২০০২ ব্যাচের ফাহিম, ২০০৪ ব্যাচের সাজ্জাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২৫ মিনিট আগে