কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক এহসান বিন মুজাহির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-11-2024 05:57:45 pm

ছবি: দৈনিক দেশচিত্র


মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, 'দৈনিক দেশচিত্র' মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক-কলামিস্ট মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) ভবিষ্যতে জানমালের নিরাপত্তা চেয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগে গণমাধ্যমকর্মী এহসান বিন মুজাহির উল্লেখ করেন, ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় নিউজ সংগ্রহের কাজে তিনি নিজের মোটরসাইকেল যোগে শহরে কালিঘাট রোড থেকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-হ-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকেল নিয়ে তাকে পেছন দিক থেকে তাড়া করে প্রাণনাশের হুমকি এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এ অবস্থায় ওই অজ্ঞাত দুর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এহসান বিন মুজাহির চরম আতঙ্কগ্রস্ত হয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।


সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) প্রতিবেদককে মুঠোফোনে বলেন, গতকাল নিউজ সংগ্রহকালে কালিঘাট চা-বাগান এলাকায় অজ্ঞাত এক দুর্বৃত্তের হামলা চেষ্টায় আমি জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কারণ বাসা থেকে প্রতিনিয়ত আমার কর্মস্থল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আসা-যাওয়া করতে হয়। আবার গণমাধ্যমের কর্মরত থাকার কারণেও জেলার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহের জন্য যেতে হয়। যেকোনো স্থানে যাতায়াতের পথে সময়-সুযোগমতো একা পেলে দুর্বৃত্তরা আক্রমণ করে মারপিট ও খুন-জখম করতে পারে বলেও আশঙ্কা করছি। তাই জানমালের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করি।


লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগে উল্লেখিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার নামে তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার থেকে আবেদন করে বের করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।


এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে এহসান বিন মুজাহিরের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ বাসার মূল গেইটে বাইরে থেকে কে বা কারা তালা মেরে চলে যায়। এ অবস্থায় তার পুরো পরিবার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে তিনি শহর থেকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করেন। এ ঘটনায় এহসান বিন মুজাহির তৎকালীন সময়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন। এরপর পুলিশ কয়েকজন মাদকসেবী ও বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।


আরও খবর