কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুতদের চাকুরীতে পূনর্বহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ  জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এর  দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ।


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যান পরিষদের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবী জানানো হয়। 


বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা হোক।


হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকান্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন।পরে তিনি মৃত্যু বরন করেন।আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল।আমি চাই আমার বাবার মত আর কোন বিডিআর সদস্যে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।তাদের সকলের চাকরি ফিরে দেয়া হোক।


মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য মোঃ আখের আলী,মোঃ নুরুজ্জামান হক,মোস্তফা কামাল,আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

আরও খবর