নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

পরিবারের নিরাপত্তাহীনতা ও জানমালের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন



মিথ্যা ঘটনা সাজিয়ে হেয়  পও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনার কয়রা উপজেলার বায়লারহারানিয়া গ্রামের আব্দুর রহিম সানা।  ইং ২৬/১১/২০২৪ তারিখে খুলনা প্রেসক্লাব হলরুমে সকাল ১১ ঘটিকায় লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। 


লিখিত বক্তব্যে তিনি বলেন আমি কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আমি ২০০৪ সাল থেকে পাতিয়াখালী বন্ধ জলমহল নিয়ে চিংড়ি চাষ করে ২০২০ সাল পর্যন্ত নির্বিঘ্নে ব্যবসা-বানিজ্য করেছিলাম। কিন্তু ২০২১ সালে চিংড়ি মহল প্রথা রদ হলে উপজেলা প্রশাসন জলমহাল সেল দেয়। এর প্রতিবাদে আমি হইকোর্টে রিট পিটিশন করি,যাহার নং-৩১৪৮/২১। হাইকোর্ট স্টে অর্ডার দেয়। তিনি আক্ষেপের সুরে বলেন হাইকোর্ট এ মামলা চলমান থাকা অবস্থায় কিভাবে ইজারা দেয়া যায়? এবং জলমহলের নীতিমাল অনুযায়ী ২০ নম্বর  কলামে স্পষ্ট বলা আছে  চৈত্র মাসের ১৫ তারিখের মধ্য ২ বছরের সম্পূর্ন ইজারা পরিশোধ না করলে, জামানাত বাজেয়াপ্তসহ ইজারা বাতিল বলে গন্য হবে। অথচ তাহারা ইজারার টাকা গত ৫ ই নভেম্বর বাংলা ১৫ কার্তিক জমা দিয়েছে।যেটি জলমহলের নীতিমালা বহির্ভূত। 


লিখিত বক্তব্যে তিনি আরও বলেন ২০২৩ সালে হাইকোর্টের স্টে ভ্যাকেট হলে আমি সুপীম কোর্ট আপীল করিলে সেটি শুনানীর জন্য ২৬. ০৫. ২৪ এ তারিখ নির্ধারিত হলেও শুনানী হয়নি। এর মধ্যে উপজেলা প্রশাসন জলমহাল টেন্ডারের বিজ্ঞপ্তি দিলে বাগালী ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গাজীর ভাইপো যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম করে জলমহলটির টেন্ডার নেয়। গত ইং ২৩/১১/২৪ সকাল আনুমানিক ১২.০০ ঘটিকায় জাহাঙ্গীর, সাব্বিরসহ আরও ১৫-২০ জন লোক নিয়া আমার খালে দখল নিতে আসে এবং আমার বাড়িরে সামনে এসে দেশীও অস্ত্র নিয়ে হুমকী-ধামকি দিয়ে বলে ৩ দিনের মধ্যে খাল ছাড়া ও আমার জীবন নাশের হুমকী দেয়। তখন আমি আমার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে বাড়ির বাইরে আসি এবং তাদের সাথে বাক-বিতন্ডা হয়। আমার নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য আমার নামীয় লাইসেন্সকৃত বন্দুকটি কাছে রেখেছিলাম তাছাড়া কিছু নই। কিন্তু কয়রাতে এখনো আওয়ামী দোসরদের দৌরাত্ম্যে আমার মত বিএনপি থেকে বারবার মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে হেনস্তা হতে হচ্ছে। 

Tag
আরও খবর


6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

১ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে