‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দেবে ধনী দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2024 11:15:41 am

উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো। জলবায়ু পরিবর্তনে প্রস্তুতি নিতে ও প্রতিরোধে সাহায্য করার জন্য এ সহায়তা দিবে।

শনিবার (২৪ নভেম্বর) আজারবাইজানের কপ২৯ সম্মেলনে ৩৩ ঘণ্টার বর্ধিত আলোচনা শেষে এ সম্মতিতে পৌঁছায় আলোচকরা।

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনেড় কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে ধনী দেশগুলো। ২০৩৫ সালের মধ্যে দেয়া হবে এ পরিমাণ অর্থ। খবর বিবিসির। 

জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেন, এটি একটি কঠিন যাত্রা ছিল। তবে আমরা একটি চুক্তি করেছি।

এছাড়াও কার্বন নিঃসরণ কমানো-সংক্রান্ত একটি চুক্তিতেও আসে ঐকমত্য। চুক্তিতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটি বৈশ্বিক বাজার তৈরিতে সমঝোতা হয়। ওই বাজারে ‘কার্বন ক্রেডিট’ কেনাবেচা করতে পারবে দেশগুলো।

চলতি বছর কপের ২৯তম আসর শুরু হয় গত ১১ নভেম্বর। গত শুক্রবার এ সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় সময় আরও একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ-আলোচনার পর বাংলাদেশ সময় রোববার ভোরে এ বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে কপের সদস্য দেশগুলো। তবে ৩০০ বিলিয়ন ডলারও কম বলছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। তাদের অভিযোগ, এ বরাদ্দও অপ্রতুল।

আরও খবর