অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

দর্শনা উচ্চ বিদ্যালয়ের সংস্কার প্রয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2024 09:51:19 am

◾ইমন হাওলাদার : মা-বাবার পরে আমাদের জীবন গঠনে সবচেয়ে বেশী ভুমিকা রাখেন যারা তারা হলেন আমাদের শিক্ষক-শিক্ষিকা। তারা আমাদের পাঠ দানের মাধ্যমে নিজ, দেশ ও বিশ্ব সম্পর্কে জানতে শেখায়। তারা বিচরন করেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। তাদের পদধূলি পেতে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মুখি হই। শিক্ষার আলোর সন্ধান মিলে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে। একটি দেশকে পূর্ণাঙ্গ ভাবে প্রতিষ্ঠিত করতে হলে চাই শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। শিক্ষাকে বলা হয় একটি দেশের মেরুদন্ড।


সেখানে বাংলাদেশে শিক্ষার খাত বেশী অবহেলিত। বাংলাদেশের রাজধানীতে শিক্ষার মান যেমন-তেমন। গ্রাম অঞ্চলে নাজে হাল। পূর্বের সময় তাও একটু ছিল এখন খুবি বাজে অবস্থা। এই খাতের দ্রুত সংস্কার দরকার। নইলে দেশ শুধু ইট, পাথর আর কংক্রিটে উন্নত হবে। মানুষের মনুষ্যত্ব দাড়াবে শূন্যে। তেমনি একটি হাই স্কুল মাদারীপুর জেলার, ডাসার (উপজেলা, ইউনিয়ন) এর দর্শনা গ্রামে। যেখানে ৬ টি গ্রামের কয়েক শত শিক্ষার্থী পড়ালেখা করে আসছে ১৯৫৩ সাল থেকে। যেখান থেকে পাস করে সরকারি মহলের উর্ধ্বতন পর্যায়ে চাকরির সুযোগ করে নিয়েছেন অনেকে।


দর্শনা উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার মান মাদারীপুর জেলার মধ্যে ছিল অনেক উপরে। যেখানে প্রতিবছর ৯৮.০২- ৯৯. ০১ পাসের হার ছিল। এস. এস. সি তে প্রতিবছর ১০-১৫ জন এ+ পেতেন। কিন্তু এই কয়েকবছর ধরে শিক্ষার মান দাড়িয়েছে তলানিতে। এর প্রধান কারন শিক্ষা নিয়ে ব্যবসা আর নিজেদের স্বার্থ সিদ্ধি করা। একজন উপযুক্ত শিক্ষক পারেন শিক্ষার্থীদের পর্যাপ্ত জ্ঞান দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করতে। শিক্ষক যদি পারে ৬০% শিক্ষার্থীকে দিবে কত %? শিক্ষকরা এখন আর শিক্ষার্থীদের ভালোবেসে পড়ান না। কেউ এই শিক্ষাক্ষেত্রে ভালোবাসা থেকে আসে না। তারা আসে প্রয়োজনে,সংসার চালাতে। 


যার কারণে আজ শিক্ষার এই বেহাল অবস্থা। তাই শিক্ষক নিয়োগে আমাদের আরো বেশী সচেতন হওয়া দরকার। যাতে করে শুধু সংসার চালাবার জন্য না দেশ গঠনের জন্যেও তারা শিক্ষক হিসেবে এ খাতে যুক্ত হয়। অবকাঠামো গুলোর বেহাল অবস্থা। পাশে থাকা প্রাইমারি কয়েক ধাপে নতুন ভবন পেলেও হাই স্কুল পায়নি একটি ভবনও। ক্লাস রুমের সংকটে শিক্ষক মহোদয় উদ্যোগ নিয়ে পুরাতন ভবনের উপর গড়ে তোলেন আরেক তলা।


যেখানে একতলা ভবনের ছাদ খসে পড়তেছিল। বলছিলাম ২০১৭ সালের কথা যখন অর্থের অভাবে স্যারদের বেতন থেকে ছাউনির টিন কেনার টাকা দেওয়া হয়। হাই স্কুলের সামনে থাকা পুকুর ভরাটের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও কিছু কাজ করার পরে তা বন্ধ হয়ে যায়। হাই স্কুলের মেইন গেইড ভেঙ্গে পরেছিল কয়েক বছর। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ. কে ডি উচ্চবালিকা বিদ্যালয় চার তালা বিশিষ্ট আইসিটি ভবন পেলেও হাই স্কুলের পাওয়া হয়নি একটি নতুন ইটের ছোয়া। হাই স্কুল কমিটির এ নিয়ে যেন কোন চিন্তাই নেই। নেই ছেলেদের জন্য সৌচাগারের ব্যবস্থা। প্রকৃতিক ডাক আসলে পরতে হয় চরম বিরম্বনায়। মেয়েদের কমন রুমের বাজে হাল। শিক্ষকদের বসার জন্য নেই ভালো অফিস রুম। খেলার জন্য নেই একটা বড় মাঠ। পড়ার জন্য নেই লাইব্রেরি। দেখলে মনে হয় এক ভৌতিক পুরাতন বাড়ী। যদিও ইদানিং বুড়ো মহিলাকে মেকাপ করিয়ে যুবতী বানাবার ব্যর্থ চেষ্টা।


আশেপাশের এত কিছুর উন্নয়ন হয়। স্কুলের উন্নয়নে কারো যেন কোনো মাথা ব্যথাই নেই। তাই শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি। শুধু দর্শনা উচ্চ বিদ্যালয় নয়। এরকম হাজারো অবহেলিত বিদ্যালয় গুলোর উন্নয়নে কাজ করুন। দেশের শিক্ষার্থীদের একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিন। শিক্ষার্থী বাচলে বাচবে দেশ ১৬.৫ কোটি মানুষের সোনার বাংলাদেশ।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে