‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

কবিতা - 'কবর'

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2024 06:55:01 am

এইখানেতে আমার বাবার কবর ওইখানেতে যে মা, 

পুকুর পাড়ে ঘুমিয়ে আছে বরাবর নিঝুম নিরালায়। 

দিন গড়িয়ে মাস পেরিয়ে বছর গেল কত, 

তাদের দেখা মিলবে না আর অপেক্ষা করো শত। 

রাতের বেলায় ঝিঁঝিঁ পোকারা আলো জ্বালায় যখন, 

হৃদয় আমার তাদের জন্য ব্যাকুল হয় তখন। 


ছোট্ট বেলায় মায়ের আঁচলে মুখ লুকানোর স্মৃতি, 

আজো আমার হৃদয় নাড়ে সেই ভালোবাসার রীতি। 

বা,জান যে ছিলেন আমার প্রিয় খেলার সাথী, 

বিলের ধারে ডানকিনে মাছ ধরতে পেতাম কত যে তৃপ্তি। 

দু,হাত তুলে মোনাজাত করি দয়াময় প্রভু, 

তাদের ঐ কবরে শান্তিতে রাখিও, শাস্তি দিও না কভু 

ক্ষণ এ জগৎ বড় নির্মম কেউ রাখে না কারোর খবর, 

ফুরালেই দম, থাকতে হবে তোমায় ওই জুল্মাত কবর। 


আপন বলে ভাবো যারে সে তো আপন নয়, 

আদি আপন প্রভু তোমার দিলে নাহি রয়। 

পার করেছো কত সময় দুনিয়ার লোভ মহো তরে, 

অন্তিম কালে থাকতে হবে মাটির ওই ছোট্ট ঘরে। 

কাড়ি কাড়ি টাকা পয়সা আরো কত দালান কোঠা, 

যাবে না তো সঙ্গে তোমার যৎসামান্য ছিঁটে ফোটা। 

আত্মা বিহীন নিথর দেহ থাকবে পড়ে মাটির উপর, 

করবে সবাই তাড়াতাড়ি সামাল দিতে দেহ খানি। 


ক্ষণিকের এই দুনিয়ায় মু,দিলে দুই নয়ন সবই তোর শেষ, 

জীবন থাকতে বুঝলে না তো নাইতো কোন রেস। 

চলে গেলেন কত কত রাজা-বাদশা করে শূন্য হাত , 

সঙ্গে কিছুই নিতে পারলে না তো মাথায় বজ্রপাত। 

জন্মিলে মরিতে হবে ছেড়ে যাবে এ ভুবন, 

রাখনি তুমি কভু মনে এ ছোট্ট কথাটি কখন। 


কবর যে কত নিষ্ঠুর আবাসস্থল বলেছেন আলামিন, 

কর যদি পাপ কাজ মশগুল হয়ে সারাক্ষণ সারাদিন। 

কবর যে তোমার প্রথম ধাপ সে কথা মনে রাখো নি, 

দুনিয়ার কাজে এত লিপ্ত তাই তো মনে পড়েনি। 

সবাই যখন যাবে চলে তোমায় রেখে একা, 

মুনকার নাকির আসবে তখন সঙ্গে হবে তোমার দেখা। 

পারো যদি ছাওয়ালের জবাব সঠিকভাবে দিতে, 

ঠেকবে না তো তুমি আর মিজান পুলসিরাতে। 


মুক্তি তোমার মিলবে গো দিবস আখিরাতে, 

তুলে দুই হাত করি মুনাজাত মুক্তি যেন করে সকল মুসিবতে।

_____

• মাওলানা মোঃ মীর হোসেন 

শিক্ষক ও লেখক 

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩২ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে