উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকে হুমকি এসআই আমিনুরের


জয়পুরহাটের আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ওরফে আমিনের বিরুদ্ধে চাঁদা দাবি ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি শাদমান হাফিজ শুভকে মুঠোফোনে হুমকী দিয়েছেন ওই এসআই। ২৩ নভেম্বর সকালের সময় পত্রিকায় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর হুমকী দেন তিনি। শনিবার দুপুর ১ টার দিকে আক্কেলপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিক শুভ’র ব্যবহৃত মোবাইল ফোনে ০১৮৪২-০৫৬৪২৪ নম্বর থেকে কল দিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকী দিয়ে ফোন কেটে দেন। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আব্দুর রহিম নামের একটি আইডি থেকে শুভ’র আইডিতে বাজে মন্তব্য আসতে থাকে। মোবাইল ফোনের আইকন অ্যাপেও হুমকী দেওয়া ওই নম্বরটি রহিম নামে প্রদর্শিত হয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে শনিবার দুপুরে প্রেসক্লাবে একটি জরুরী সভা আহব্বান করে ওই ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক শাদমান হাফিজ শুভ বলেন, আমার কাছে তার বিরুদ্ধে মাসিক চাঁদা দাবি ও ঘুষ বাণিজ্যের উপযুক্ত প্রমাণ থাকায় সংবাদ প্রকাশ করেছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ফোনে হুমকী দিয়েছেন এবং ফেইসবুকে অন্য একটি আইডি থেকে বাজে মন্তব্য করছেন। আমি এর প্রতিকার চাই। প্রেসক্লাব আক্কেলপুরের সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ বলেন, সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিককে হুমকী দেওয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতার শামিল। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এসআই আমিনুল ইসলাম ফোনে হুমকি দেননি। তাদের সাথে ফোনে যে কথোপকথন হয়েছে তা হুমকী হিসাবে ধরা ঠিক হবে না।
Tag
আরও খবর