‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

মধুপুর থানায় ৫ দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাক

টাঙ্গাইলের মধুপুরে ৫ দিনের রিমান্ডে আনা হলো সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে।

২০ নভেম্বরে সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাকে মধুপুর থানায় নিয়ে আসা হয়। গত ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধুপুরের মালাউড়ীর জনৈক জাহিদ হাসানের করা মামলায় তাঁকে রিমান্ড আনা হলো।

গত ১৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে রাজধানী থেকে গ্রেফতার করে। পরে আব্দুর রাজ্জাককে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১১ নভেম্বর প্রথমে টাঙ্গাইলে মধুপুর আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর  করেন।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডে আনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর