টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

রিজিক বৃদ্ধিতে যে ৮ কাজ করবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-11-2024 05:24:01 am


রিজিক হলো আল্লাহর এক অপার নিয়ামত। তবে এটি শুধু ধন-সম্পদ নয়, বরং এতে জীবনের প্রতিটি প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত। ইসলামে রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে কোরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে। এগুলো শুধু দুনিয়ার সচ্ছলতার জন্য নয়, বরং আখিরাতের সফলতাও নিশ্চিত করে। নিচে রিজিক বৃদ্ধির আটটি উপায় সংক্ষেপে আলোচনা করা হলো।


» তাকওয়া ও তাওয়াক্কুল করা:

তাকওয়া বা আল্লাহভীতি রিজিক বৃদ্ধির অন্যতম উপায়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন। তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। (সুরা আত-তালাক ২-৩) তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসাও রিজিক বৃদ্ধির মাধ্যম। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট।


» আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা:

আত্মীয়তার বন্ধন রিজিক প্রশস্ত করে। রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারি ৫৯৮৫)

 

» তওবা ও ইস্তেগফার করা:

তওবা ও ইস্তেগফার করা আল্লাহর পক্ষ থেকে বরকত ও রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, বাড়িয়ে দেবেন তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি। (সুরা নুহ, আয়াত: ১০-১২)

 

» দান-সদকা করা:

দান-সদকা সম্পদে বরকত এনে দেয়। আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন। তিনিই উত্তম রিজিকদাতা। (সুরা সাবা, আয়াত: ৩৯)

 

» সুরা ওয়াকিয়া তিলাওয়াত করা:


সুরা ওয়াকিয়া অভাব-অনটন থেকে রক্ষা করে। রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাব-অনটনে পড়বে না। (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২১৮১)

 

» বিয়ে-বন্ধনে আবদ্ধ হওয়া:

বিয়ে করা রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ বলেন, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন। (সুরা নুর, আয়াত: ৩২)

 

» হজ ও ওমরা পালন করা:

রসুল (সা.) বলেছেন, তোমরা হজ ও ওমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। (সুনানে তিরমিজি, হাদিস: ৮১০)

 

» আল্লাহর রাস্তায় হিজরত করা:

হিজরত আল্লাহর পথে ত্যাগ স্বীকারের প্রতীক। আল্লাহ বলেন, যে আল্লাহর রাস্তায় হিজরত করবে, সে জমিনে বহু আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা পাবে। (সুরা নিসা, আয়াত: ১০০)


রিজিক বৃদ্ধির জন্য ইসলামের নির্দেশিত উপায়গুলোতে বরকত ও সচ্ছলতা নিহিত। এগুলো কেবল দুনিয়ার রিজিক বাড়ায় না, বরং আখিরাতের সফলতার পথও সুগম করে। সঠিক নিয়ত ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এ আমলগুলো বাস্তবায়ন করলে দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধি লাভ সম্ভব। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২৫ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০১ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে