মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল আঃ লীগের (বিসিসি) সাবেক মহিলা প্যানেল মেয়র গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর ভাটিখানায় তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিএনপির অফিস পোড়া মামলাসহ ৪টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কোহিনুর বেগম বিসিসির সব শেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ ৩ হাজার আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়াও বিএনপির নেতাকর্মীদের দায়ের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর। তাকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওসি বলেন, বিএনপির অফিস পোড়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল আসর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বিসিসির ৯ কাউন্সিলরসহ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে রয়েছেন।
আরও খবর