দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

অন্তরের পবিত্রতা নষ্ট করে যেসব কাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2024 01:51:40 am

মানুষের সুস্থ-স্বাভাবিক চিন্তার জন্য অন্তর পরিশুদ্ধ ও কলুষ মুক্ত থাকা জরুরি। অন্তরই মানুষকে পরিচালিত করে ভালো অথবা মন্দের দিকে। অন্তর ভালো থাকলে মানুষ ভালো কাজের দিকে ধাবিত হয়।


মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তার অন্তর দিয়ে চিন্তা করে সে সিদ্ধান্ত নেয়। আবার এ অন্তরই একজন মানুষ ভালো বা মন্দ কাজে ধাবিত করে। শয়তান কুমন্ত্রণা দেয় এ অন্তরেই। তাই অন্তরের যত্ন নেয়া খুবই জরুরি। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তরের যত্ন নেয়ার জন্য গুরুত্ব দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন,

 

জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা (মুদগা) আছে, তা যখন ঠিক হয়ে যায়। গোটা শরীর তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হলো কলব। (বুখারি ৩৯-৪০) 


ভালোভাবে আমলের জন্য ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য অন্তর পরিশুদ্ধ রাখা জরুরি। যেসব কারণে অন্তর কলুষিত হয় তা জানলে এসব পরিহার করা সহজ হবে একজন মানুষের জন্য। অন্তর কলুষিত করে এমন কিছু কারণ তুলে ধরা হলো এখানে,

 

১. শিরক করা।

আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে কাউকে মাধ্যম বা সমকক্ষ মনে করা। তার গুণাবলির কোনো একটিকে তাকে ব্যতীত অন্য কারও আছে বলে মনে করা শিরক। এটা অন্তরে প্রবেশ করলে সঠিক পথে চলা অসম্ভব হয়ে পড়ে।

 

২. সন্দেহ পোষণ :

আল্লাহর অস্তিত্ব ও পরকাল আছে কি না এ বিষয়ে সন্দেহ পোষণ করা বা তা অবিশ্বাস করা। যেমন কাফেররা পরকালে বিশ্বাস করে না। আবার কিছু মুসলিমের মনে পরকাল নিয়ে সন্দেহ-সংশয় থাকে। তখন তাদের অন্তর এতটাই কলুষিত হয় যে কোরআন ও হাদিসের কোনো কথাই তাদের ভালো লাগে না।

 

৩. মুনাফিকি চরিত্র:


অন্তরের বিশ্বাসের সঙ্গে বাস্তব কাজের গরমিল। অর্থাৎ বাইরে যা সে আমল করে প্রকৃতপক্ষে অন্তরে তা বিশ্বাস করে না।

 

৪. রিয়া বা লোক দেখানো ইবাদত:


মানুষকে দেখানো বা সমাজে সুনাম-সুখ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করা।

 

৫. গোঁড়ামি বশত সত্য বর্জন করা:


সত্যকে সত্য বলে জানা সত্ত্বেও গোঁড়ামির কারণে তা গ্রহণ না করা।

 

৬. হিংসা করা:


অন্যের ভালো দেখতে না পারা, এতে ঈর্ষান্বিত হয়ে পড়া। তা নষ্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা।


৭. অহংকার করা:


কথায় ও কাজে-কর্মে নিজেকে বড় ও অন্যকে ছোট মনে করা।

 

৮. বিদআতি ও কুফরি আকিদা-বিশ্বাস পোষণ করা :


এ কাজগুলোর সবকটাই অন্তরের সঙ্গে জড়িত। এতেই অন্তর কলুষিত হয় । 

আরও খবর
6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৩ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৫ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৬৭ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৪৩ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে