বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

প্যারাগুয়ের মাঠে হেরেই গেল মেসির আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-11-2024 02:41:33 am

প্যারাগুয়ের মাঠ যেন ক্রমেই প্রতিপক্ষে জন্য পরাজয়ের মঞ্চ হয়ে উঠছে। মাস দুই আগে ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছিল স্বাগতিক প্যারাগুয়ে। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারের তোতো স্বাদ উপহার দিল গুস্তাফো আলফারোর শিষ্যরা।


শুক্রবার (১৫ নভেম্বর) আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এদিন ম্যাচের শুরুতে লওতারো মার্তিনেসের গোলে লিড নিয়েছিল আর্জেন্টিনা। আন্তোনিও সানাব্রিয়ার দারুণ এক বাইসাইকেল কিকে সমতা ফেরায় প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে আলফারোর শিষ্যরা।


অবশ্য ঘরের মাঠে যেকোনো মূল্যে জয় চেয়েছিল প্যারাগুয়ে। সে কারণে এ ম্যাচে আর্জেন্টিনার জার্সি বা মেসিদের নাম সম্বলিত যেকোনো জার্সি গায়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তোলা। আর সে কৌশল ভালোভাবেই কাজে দিয়েছে। পুরো গ্যালারি জুড়ে লাল-সাদা জার্সি। মাঠে আর্জেন্টিনার জার্সি ছিল কিনা, সেটা বোঝার উপায় ছিল না।


গ্যালারির মতো মাঠের ফুটবলেও আধিপত্য দেখিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম সুযোগটা পেয়েছিল স্বাগতিকরা। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক শট নিয়েছিলেন দিয়েগো গোমেস। কিন্তু ইন্টার মায়ামির মিডফিল্ডারের মাটি কামড়ানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটে বক্সের ভেতর থেকে বাইসাইকেল কিক নিয়েছিলেন মিগেল আলমিরন। তবে সেটি আটকে যায় তাগলিয়াফিকোর মুখে লেগে।


এর একটু পরেই পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে এনসো ফের্নান্দেসের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে প্যারাগুয়ে গোলকিপার রবের্তো ফের্নান্দেসকে পরাস্ত করেন লওতারো মার্তিনেস। শুরুতে রেফারি অফসাইড দিলেই ভিএআর যাচাইয়ে গোলের বাঁশি বাজান।


তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে প্যারাগুয়ে ডিফেন্ডার গুস্তাভো গোমেসের হেড আর্জেন্টিনার ক্রসবারে লেগে ফেরত আসে। সেই আক্রমণ থেকেই ভেলাসকেসের ক্রসে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে আর্জেন্টিনার জালে বল জড়ান সানাব্রিয়া। ম্যাচ তখন ১-১ সমতায়।


২৫ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। নাহুয়েল মলিনার ক্রসে বক্সের ভেতর সুবিধাজনক জায়গায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর দুর্বল শট পোস্টের অনেকটা ওপর দিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে আলভারেসকে গোলবঞ্চিত করেন প্যারাগুয়ে গোলকিপার। এতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি-কিকে দারুণ এক হেডে স্কোরলাইন ২-১ করেন আলদেরেতে। এ গোল আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো এগিয়ে গিয়ে লিওনেল স্কালোনির শিষ্যদের চেপে ধরে প্যারাগুয়ে।


অবশ্য ৬৯ মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো দে পল। এর ১০ মিনিট পর মেসিরও একটি শট অল্পের জন্য লক্ষ্যভেদ হয়। শেষ দিকে চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।


এ হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে।

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৭ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৩ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে