রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের বার্তা, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-11-2024 01:23:35 pm

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ‘রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক’ লেখার পরিবর্তে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি ভেসে উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। কলেজের প্রশাসনিক ভবনের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

রোববার বিকেলে ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ওই বার্তাটি স্ক্রল হতে দেখা যায়। মুহুর্তেই এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজ প্রশাসন।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, আমরা এখনো সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না যে কে বা কারা করলো কিংবা কিভাবে ঘটলো। সন্ধার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টা জানার চেষ্টা করতেছি কিভাবে এটি ঘটলো। আমরা কলেজ প্রশাসন বিষয় টা তদারকি করছি।
আশা করছি অপরাধীকে দ্রুত সনাক্ত করতে আমরা সক্ষম হবো। অধ্যাপক আরো বলে আমরা তাৎক্ষণিক মিটিং ডাকছি। আমাদের একটু সময় দেন খুব দ্রুত আমরা এটা সনাক্ত করবো।

রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড ইব্রাহিম আলী বলেন, এই বিষয়টি সম্পর্কে আমি এখনো সঠিকভাবে অবগত নই। সবেমাত্র অধ্যক্ষ স্যার আমাকে এ বিষয়ে  জানালেন। আমরা অপরাধীকে সনাক্তের জন্য আইটি বিশেষজ্ঞকে ডাকছি। দ্রুত আমরা সনাক্ত করবো আশা করছি।

ডিজিটাল বিলবোর্ড পরিচালনার দায়িত্বে থাকা মোঃ আসলাম জানান, আমি বিকেল ৫ ঘটিকায় কম্পিউটার অফ করে চলে গেছি। কে করলো বা কিভাবে ঘটলো আমি জানিনা। তিনি বলেন এই এ্যপসটি এখন হ্যাক করা সম্ভব। হয়তো বাহির থেকে কেউ ল্যাপ্টব বা ফোন দিয়ে লেখা টি পরিচালনা করেছে।

সাধারন শিক্ষার্থীরা বিষয় টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, এত বড় একটা কলেজের প্রশাসনিক ব্যাবস্থা এত দুর্বল কিভাবে হয়। এভাবে চলতে থাকলে সাধারন শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলবে। এর দ্রুত সমাধান চাই আমরা।

আরও খবর