পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে ভ্যারসম্যহীন এক যুবকের লাশ উদ্ধার।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামে গাজী বাড়ি থেকে সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। উদ্ধারকৃত সাখাওয়াত হোসেন স্থানীয় মৃত লেদু গাজীর বড় ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাখাওয়াত দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল না।সাখাওয়াতের ছোট ভাই আল-আমিন গাজী জানান, গতকাল রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি ভাই গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে সবাই ছুটে আসে। পরে দরজা ভেঙে তাকে নামিয়ে আনি এবং ৯৯৯-এ ফোন করে পুলিশে জানাই। সাখাওয়াতের চাচা আমির গাজী বলেন, ভোরে আল আমিনের চিৎকার শুনে আসি এবং দেখি এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। পরিবারের সবাই শোকাহত।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৬ মিনিট আগে