জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জাগরণী ফাউন্ডেশন আয়োজিত "Climate Justice For Sustainable Future" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ৭ নভেম্বর ২০২৪ – জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে জাগরণী ফাউন্ডেশন আজ "Climate Justice For Sustainable Future" শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানটি দি আর্ক ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়, যেখানে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার-এর সহযোগিতায় একাধিক তরুণ,শিক্ষক অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে জাগরণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জুয়েল হোসেন বলেন, "জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই আমাদের জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।"


সেমিনারে বৈশ্বিক জলবায়ু সংকটের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত চ্যালেঞ্জ, এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সম্প্রদায়গুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, যা বৈশ্বিক জলবায়ু নীতিতে আরও ন্যায়সঙ্গত পরিকাঠামো গড়তে সাহায্য করবে।


ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন রোধে স্থানীয় ও বৈশ্বিক পরিসরে কীভাবে ভূমিকা রাখতে পারেন সে সম্পর্কে মতামত বিনিময় করেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।


জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা ও সমাধানের পথে অগ্রসর হতে এমন উদ্যোগসমূহ বাংলাদেশের যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag
আরও খবর