ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা নিজস্ব প্রতিনিধি:  ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায়  জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে  সেক্রেটারি সহ: অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আব্দুল ওহাব সিদ্দিকী তার বক্তব্য বলেন আজ যেমন জুলাই-আগষ্ট ২০২৪  ছাত্র জনতার সফল বিপ্লবের মাধ্যমে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। শোষন ও স্বৈরশাসক থেকে জাতি মুক্তি পেয়েছে। সেদিন সিপাহি জনতার সফল বিপ্লবের মাধ্যমে জাতী তাদের অধিকার ফিরে পায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে শপথ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানটিতে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবি বিভাগের সহ: সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, সহ: সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মো: সালাহউদ্দিন এবং বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপশাসন-দুঃশাসনমুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, তারুণ্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শাহাদাতবরণকারী সব শহীদদের  জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আরও খবর