চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা

রাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের লেখা পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। তারা যেন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে,সেজন্য তাদের যে কোন লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাল্য বিয়ের কারণে অনেক শিক্ষর্থী ঝরে পড়ছে। এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা করতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ে মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের আনুসাঙ্গিক বিষয়ে গুরুত্বের সাথে নজর দিতে হবে। ইউএনও বলেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা পেলে আমার পক্ষ থেকে সেবার মান বৃদ্ধিতে সকল চেষ্টা অব্যাহত থাকবে। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউড এর সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন- কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগন।

Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

২ ঘন্টা ৭ মিনিট আগে