নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

মাভাবিপ্রবিতে ৮ম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন ৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেলে  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন  উড়িয়ে  টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.  মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ  ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাহফুজ রেজা।  বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের খেলোয়াড় দল এটুর্নামেন্টে অংশগ্রহণ করবে।


বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্বাবধানে আয়োজিত মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিএসই বিভাগ ১-০ গোলে বিজিই বিভাগকে হারিয়ে বিজয় লাভ করে। উক্ত অনুষ্ঠানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্বে ছিল মাভাবিপ্রবি স্পোর্টস ক্লাব।


আরও খবর