পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে অস্ত্রসহ ডাকাত আটক -৭ জন।




বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে গৌরনদী মডেল থানা পুলিশের একটি টহল দল তাদের আটক করেন।আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জ্বল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খার ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদিসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হবে।"
আরও খবর