জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

আজ জমকালো উদ্বোধনে যা থাকছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-11-2022 08:01:36 am

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ চমক আছে বিটিএস ফ্যানদের জন্য। এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার ও নোরা ফাতেহি।


সারা বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনার কোরিয়ান ব্যান্ড বিটিএসের সংগীত পরিবেশন করবে। ব্যান্ডটির সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুক গাইবেন উদ্বোধনী মঞ্চে। এ ছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরাও আল খোর শহরের ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বাইত স্টেডিয়ামে পারফর্ম করবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপা কাতার বিশ্বকাপের আয়োজনে থাকবেন না বলে জানিয়েছেন।


রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, চলবে টানা ৪৫ মিনিট। অনুষ্ঠান শেষে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে হবে মাঠের লড়াই। 


কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট—লা’ইব। যার অর্থ ‘অতি দক্ষ খেলোয়াড়’। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে মাসকটের প্রদর্শনীও। সঙ্গে থাকবে আতশবাজির ঝলকানি। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপে চোখ রাখবেন প্রায় ৫০০ কোটি মানুষ, যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন টি-স্পোর্টস।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে