প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-10-2024 12:43:22 pm

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের পর হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আট নারীসহ ১৯ জন নিহত হয়েছে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের কয়েক ঘণ্টা পরই শহরটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আট নারীসহ ১৯ জন নিহত হয়েছে।


শহরটির মেয়র মুস্তাফা আল-শেল বিবিসিকে বলেছেন, বালবেক এলাকায় বুধবার বিকেলে ২০টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে। যার মধ্যে পাঁচটি শহরের ভিতরেই। এর মধ্যে ইউনেস্কোর তালিকাভুক্ত প্রাচীন রোমান মন্দির কমপ্লেক্স রয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বালবেক এবং নাবাতিয়েহে হিজবুল্লাহ কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে।


সামরিক বাহিনী আরও জানায়, বালবেকের বেকা উপত্যকায় হিজবুল্লাহর জ্বালানি ডিপোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল।


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় আল-শেল বলেছেন, হামলায় ডোরিস শহরের ডিজেল ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।


এদিকে হিজবুল্লাহর নতুন সেক্রেটারি-জেনারেল নাইম কাসেম বলেছেন, গোষ্ঠীটি তার নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

আরও খবর




6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

১০ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে


6a47a7662d1fc-030726061326.webp
তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স

১০ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে