চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় ইউএনওকে বিদায় ও বরণ সংর্বধনা

   

রাজশাহীর বাঘায় ইউএনওকে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামকে বিদায় ও নবাগত ইউএনও শাম্মী আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (অক্টোবর) দুপুরে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়।  

অনুষ্টানে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকগণ বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া  দিয়ে অভিনন্দিত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও তরিকুল ইসলাম, নবাগত ইউএনও শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আহবায়ক কমিটির সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, আশরাফুল আলম,লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা,  গোলাম তোফাজ্জল কবীর মিলন। প্রেস ক্লাবের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আব্দুল হামিদ মিঞা, জহুরুল ইসলাম, সুব্রত কুমার, আবদুস সালাম, আবদুল কাদের নাহিদ প্রমুখ।

উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলে জানা গেছে। 

অপর দিকে ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে শাম্মী আক্তারকে পদন্নোতি দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতাকর্মীরা ইউএনওকে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ সংর্বধনা দেওয়া হয়।  #


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

২ ঘন্টা ২ মিনিট আগে