নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় ২৮ অক্টোবর ২০০৬ পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর আ'লীগের লগি বৈঠার পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা সদর ঐতিহাসিক শাহী মসজিদ এর দক্ষিন পাশে সমাবেত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখা সাধারণ সম্পাদক,রেজাউল করিম।
বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল-মামুন নুহু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ ইমাজ উদ্দীন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী পূর্ব জেলা  জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নাজমুল হক,রাজশাহী জেলা পূর্ব  জামায়াতের সাংগঠনিক মো:গোলাম মুর্তজা,রাজশাহী মহানগর জামায়াতের যুব বিভাগের পরিচালক ও রাজশাহী মহানগরী সুরা ও কর্ম পরিষদ সদস্য মো: জসীম উদ্দীন সরকার,
আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও:জিন্নাত আলী,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল লতিফ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ইউনুছ আলী,
পৌর জামায়াতের আমীর মো: অধ্যাপক সাইফুল ইসলাম,পৌর সেক্রেটারি সাবদার আলী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন,জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য সাহাদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক,রেজাউল করিম,বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মজিবর রহমান,আড়ানী পৌর আমীর মনিরুল ইসলাম,পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহবুব আলী,বাঘা উপজেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,উত্তর শাখা সভাপতি তরিকুল ইসলাম,সাবেক রাজশাহী জেলা পূর্ব  ছাত্রশিবির সভাপতি সবুজ মাহমুদ, সাবেক বাঘা উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী,রায়হানুল হক,আ: মমিন,মাহাবুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন,গত ২০০৬ সালের ২৮ অক্টোবর এযাবৎ কালের  ইতিহাসে সংগঠিত অপরাধের নিকৃষ্টতম একটি দিন। এই দিনে বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সমাবেশে শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাসী সংগঠন যুবলীগ,যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এইদিন লগি বৈঠার তাণ্ডবে দেশ,রাজনীতি,সমাজ তার পথ হারিয়েছিল। মানবতার মৃত্যু হয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের হত্যা,খুন,গুম করা হয়েছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা। এছাড়া এসকল হত্যা,খুন,গুমের হুকুমদাতা হিসেবে পালাতক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্ছ শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এদিকে,দুপুর থেকেই মিছিল নিয়ে
বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেস্থলে এসে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই ঐতিহাসিক তেঁতুল তলার মাজার ও আশপশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উল্লেখ্য,দীর্ঘদিন সময় পর  জামায়াতের এমন নজিরবিহীন সমাবেশ  দেখতে আশপাশের দোকানী,ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব  ইউনুস আলী।
Tag
আরও খবর





6b082398bba57-261126061832.webp
দাম বাড়ল সয়াবিন তেলের

২ ঘন্টা ৩৬ মিনিট আগে