আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

মধুপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরেও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে কর্মসূচি পালন করছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল। মধুপুর উপজেলা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর সন্ধ্যায় মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে থানা মোড়ের অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী। পরে উপজেলা অডিটোরিয়ামে পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী।প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আব্দুল মান্নান, বিশেষ বক্তা মো. মেহেদী হাসান মিনজু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল মালেক, জয়নাল আবেদীন বাবলু, আব্দুল লতিফ পান্না, মো. আব্দুস ছালাম খান, আসাদুজ্জামান সরকার মনজুর রহমান নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সরকার মনি। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর