আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

কয়েক ঘণ্টার ব্যবধানে পীরগাছার দুই বন্ধু মারা গেলেন

সড়ক দুর্ঘটনার চারদিন পর শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মারা যান নাজমুল ইসলাম (৪২)। অপর বন্ধু আশরাফুল ইসলাম মারা যান রোববার (২৭ অক্টোবর) সকালে। তারা দুজনেই রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজমুল ইসলাম রংপুরের পীরগাছার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের বড় ছেলে। অপর বন্ধু আশরাফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে। তারা দুজনেই এক সঙ্গে ব্যবসা করতেন।


তাদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) নাজমুল ও আশরাফুল দুজনে ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন এক লোকের বাড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুলের। এসময় পিছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করান।


চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার বিকেলে মারা যান নাজমুল। আশরাফুল মারা যান রোববার সকালে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন দুই বন্ধু। শনিবার রাত ১১টায় তার নিজগ্রামে নাজমুলকে দাফন করা হয়। আশরাফুলকে দাফন করা হয় রোববার বাদ যোহর তার গ্রামে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী।

আরও খবর