পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু






বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে টানা ২২ ঘণ্টা পর বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোর অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল ৮টার পর থেকে বৃষ্টি হয়নি। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে।বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টার পর থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল শুরু হয়েছে।’আবহাওয়া অফিস জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানায় তারা। 


আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৫ মিনিট আগে