পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে অজ্ঞান পাটির নারীসহ তিন সদস্য আটক



বরিশাল নগরী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদের বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার রফিকুল ইসলাম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া উিইনয়নের সাহেবপুর এলাকার তামান্না আক্তার তমা (২০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার মগর এলাকার মো. মোস্তাকিম বিল্লাহ রনিকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তাদের হেফাজত থেকে ৫০টি ডিসোপ্যান-২ ও ২০টি ইটিজিন ট্যাবলেটসহ মোট ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের চেতনানাশক ট্যাবলেটের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয় চক্রটি।তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৫ মিনিট আগে