রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলিগ ইজতেমা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-10-2024 12:02:03 pm

আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজনে অংশগ্রহণ করবেন বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। এ উপলক্ষে বুধবার ( ২৩ অক্টোবর ) সকালে ঈদগাহ প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভার শেষে তিনি ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে জেলা তাবলিগ ইজতেমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. মুহা. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ঢাকার কাকরাইল থেকে আসা জামাতের সদস্য এবং বিভিন্ন থানা থেকে আসা এন্তেজামিয়া জামাতসহ স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

আরও খবর