মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লাঠি মিছিল



 ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের ব্যানারে মিছিলটি বের হয়।মিছিলের পূর্বে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা রাষ্ট্রপতি ও ছাত্রলীগকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেয়।মিছিল শুরুর আগে শিক্ষার্থীরা বলেন, এ দেশে আর কোন ফ্যাসিস্ট সরকারকে জায়গা দেওয়া হবে না। আর রাষ্ট্রপতি যে কথা বলেছেন তা ছাত্রজনতার আন্দোলনে মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারকে মদদ দেওয়ার শামিল। আমরা রাষ্ট্রপতির অনতিবিলম্বে পদত্যাগ চাই। নয়তো ছাত্রজনতা মিলে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করা হবে এবং পদত্যাগ করতে বাধ্য করা হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার যেভাবে পালিয়ে গেছে, তাও তাকে মনে রাখতে হবে। তিনি পদত্যাগ না করলে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে তাকেও মুখে পালিয়ে যেতে হবে। রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি আমরা ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে।এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ আমাদের ভাইরা জীবনকে বিলিয়ে দিয়ে শহিদ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কিন্তু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এখনও সারাদেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করছে। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তাই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা আজও যে দাবির কথা বলছি তা জনগণের কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, স্বৈরাচারের দোসরদের রুখতে, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছি আমরা।
এ সময় বক্তব্য রাখেন, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী মো. ছাব্বির, জিয়াউর রহমান নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহিদুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী সৈয়দ নিজাম উদ্দিন, জাহিদ হাসান, মো. আশিকুর রহমান শোভন, পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী মো. আসিফসহ প্রমুখ।সংক্ষিপ্ত বিক্ষোভ শেষে একটি লাঠি মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশি^নী কুমার হলের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

আরও খবর