সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2024 08:20:34 am

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে চরম আতঙ্কে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে শনিবার নেতানিয়াহুর অবকাশ কাটানোর বাড়িতে ড্রোন হামলায় তার ভয় আরো বেড়ে গেছে।


নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, অজ্ঞাত ড্রোনটি প্রধানমন্ত্রীর বাড়ির ওপর আছড়ে পড়ে, তবে সেখানে তিনি তখন ছিলেন না এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। খবর রয়টার্সের।


ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দাবি, লেবানন থেকে ওই ড্রোনটি উড়ে এসে একটি ভবনে আঘাত করেছিল। ভবনটি কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।


ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আরও দুটি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।


কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে উপকূলীয় শহর সিজারিয়াতে যেখানে নেতানিয়াহুর ছুটি কাটানোর বাড়ি রয়েছে।


ড্রোন হামলাটি লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ইসরায়েলের ধারণা।

আরও খবর