নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে উত্তাল সাগর, তবু গোসলে হাজারো পর্যটক

বৈরী পরিবেশে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল উত্তাল হয়ে পড়েছে। সঙ্গে চলছে পূর্ণিমার প্রভাব। সব মিলিয়ে আজ শুক্রবার সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে ৮-৯ ফুট উচ্চতার ঢেউ আঁচড়ে পড়ছে। সেই ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন হাজারো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুলসংখ্যক পর্যটকের সঙ্গে সৈকতে নেমেছেন স্থানীয়রাও।


সমুদ্রের পানিতে গোসলে নেমে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ জানায়, আজ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলাতলী থেকে সুগন্ধা হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে নেমেছেন অন্তত দেড় লাখ মানুষ। এর মধ্যে অন্তত ১ লাখ পর্যটক। কাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ভিড় লেগে থাকবে। আগামী রোববার সকাল থেকে পর্যটকের সংখ্যা কমতে পারে। দুর্গাপূজার চার দিন ছুটিসহ গত ১২ দিনে সৈকত ভ্রমণ করেন অন্তত সাত লাখ পর্যটক।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে সেটি বাংলাদেশের উপকূলেই আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’।


আজ সকাল সাতটা থেকে কক্সবাজারের আকাশ পরিষ্কার রয়েছে, চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। বিকেল পাঁচটা পর্যন্ত বৃষ্টির দেখা নেই।


সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে, উত্তাল ঢেউয়ের মধ্যেও কয়েক হাজার পর্যটক গোসলে নেমেছেন। কেউ কেউ টিউবে গা ভাসিয়ে গভীর সাগরের দিকে ছুটছেন। লাইফগার্ড কর্মীরা বাঁশি বাজিয়ে, হাত মাইকে প্রচারণা চালিয়েও পর্যটকদের পানি থেকে তুলতে পারছেন না। উত্তাল সমুদ্রের পানিতে গোসলে নামতে নিষেধ করে বালুচরে কয়েকটি লাল নিশানা উড়ানো হচ্ছে। সেদিকে কারও নজর নেই। লাল নিশানার আশপাশেই শত শত পর্যটক গোসলে নামেন।

সি-সেফ লাইফগার্ডের পরিচালক সিফাত সাইফুল্লাহ বলেন, নিম্নচাপের প্রভাবে আকাশ পরিষ্কার দেখালেও সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে। এক একটি ঢেউ ৮-৯ ফুট উঁচু। তার ওপর পূর্ণিমার জোয়ারের প্রভাব আর পরপর দুটি ভূমিকম্প আতঙ্কের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে সমুদ্রে গোসলে নামতে নিষেধ করা হলেও কেউ মানছেন না।


দুপুরে সুগন্ধা পয়েন্টে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গোসলে নামছিলেন ঢাকার উত্তরার ব্যবসায়ী নাজমুল করিম। লাইফগার্ডের একজন তাঁকে জানালেন-সমুদ্র উত্তাল গোসলে নামলে জীবনের ঝুঁকি আছে। তখন নাজমুল করিম বললেন, আকাশ তো পরিষ্কার, বৃষ্টিও হচ্ছে না। গোসলে নামতে সমস্যা কী? হাজার হাজার পর্যটক গোসল করছেন; আমরা নামলে সমস্যা কী?

দেখা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত কলাতলী, সুগন্ধা, সিগাল ও লাবণী সৈকতে জড়ো হয়েছেন অন্তত দেড় লাখ মানুষ। প্রচণ্ড গরমে কমবেশি সবাই উত্তাল সাগরের লোনাজলে শরীর ভিজিয়েছেন।

টুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও হোটেল মালিক সমিতির নেতারা জানান, গত ১২ দিনে সৈকত ভ্রমণে আসেন অন্তত সাত লাখ পর্যটক। পাঁচ শতাধিক হোটেল মোটেলের ৯৫ শতাংশ কক্ষে অতিথি থাকেন। ব্যবসাও হয়েছে ভালো। রোববার থেকে পর্যটকের বাড়ি ফেরা শুরু হবে। শহরের পাঁচ শতাধিক হোটেলগুলোর পর্যটকের দৈনিক ধারণক্ষমতা ১ লাখ ৮৭ হাজার।


সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশের কারণে সাগরের কয়েকটি স্থানে গুপ্ত খাল ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে গোসলে নামতে নিষেধ করে লাল নিশানা উড়ানো হচ্ছে। গোসলে নামার আগে পর্যটকদের সেদিকে নজর দেওয়া উচিত। বালুচরে একাধিক চৌকি স্থাপন করে, তার ওপর বসে দুরবিনের মাধ্যমে গোসলে নামা পর্যটকদের নজরদারি করা হচ্ছে। কেউ স্রোতের টানে ভেসে যেতে চাইলে চৌকি থেকে নিচে থাকা লাইফগার্ডদের জানানো হয়। তাঁরা দ্রুত পানিতে নেমে পর্যটকদের বিপদ থেকে রক্ষা করছেন।


ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ভারত এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতে ভ্রমণ সমস্যা থাকায় এবার পর্যটকেরা কক্সবাজারে ছুটে এসেছেন। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে