নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মাধ্যমিকে বিভাগ বিভাজন ফিরছে নতুন বছরে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2024 07:58:56 pm

২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রমের আলোকে আগামী বছর থেকে পুনরায় নবম ও দশম শ্রেণিতে চালু হচ্ছে বিভাগ বিভাজন৷ অর্থাৎ, শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিতে পারবেন।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নতুন শিক্ষাক্রমের পরিবর্তে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


বুধবার (১৬ অক্টোবর) সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিদ্ধান্তের আলোকে মাউশি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।


মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকবে না বলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা) ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।


একই সঙ্গে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে শিখন কার্যক্রম শেষ করতে পারে।


বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিভাগ বিভাজন করতে হয়নি। সবাইকে অভিন্ন বিষয় পড়তে হচ্ছে। কিন্তু এখন যেহেতু নবম শ্রেণির শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, তাই দশম শ্রেণিতে গিয়ে তাদের বিভাগ বিভাজন হবে।


এছাড়া ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতো অর্থাৎ ২০২৩ সালের মতো শাখা বিভাজন হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর