মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা পৌরসভার মধ্যে ঘর থেকে বের হওয়ার পথ আটকিয়ে প্রাচীর নির্মাণ

সাতক্ষীরা পৌরসভার মধ্যে ঘর থেকে বের হওয়ার পথ আটকিয়ে প্রাচীর নির্মাণ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোগ দখলীয় সম্পত্তির উপর প্রাচির নির্মাণের সময় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি পলাশপোল গ্রামের মৃত মনিরুল ইসলাম খানের ছেলে মোঃ ফয়জুল কবির খান।


অভিযোগ সূত্রে জানাগেছে, শহরের পলাশপোল মৌজায় বৌ-বাজার সংলগ্ন এএস খতিয়ান নং- ৫৭১, দাগ নং- ১১৩৪৮ হইতে ১১৩৫১ পর্যন্ত মোট ১৫.৩৮ শতক জমি পৈত্রিক সূত্রে মোঃ ফয়জুল কবির খানের মালিকানাধিন জমিতে গত ১৫ অক্টোবর সকাল ৯টার দিকে রাজমিস্ত্রীসহ লোকজন নিয়ে সীমানা প্রাচীরের মধ্যে কাজ করতে থাকলে পলাশপোল গ্রামের মৃত নূর আহম্মদ খানের ছেলে শরিফুল ইসলাম খান, মৃত মহসিন খান চৌধুরীর ছেলে হাফিজুল ইসলাম খান চৌধুরী, মৃত মফিজুল ইসলাম খান চৌধুরীর ছেলে ফরহাদ খান চৌধুরীসহ আরো ৩/৪জন অজ্ঞাত ব্যক্তি জমির মধ্যে লোহার রড, হাতুড়ি, শাবল, ধারালো দাঁ নিয়ে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন গেট ভাংচুর করে অনুমান ৭০ সত্তর হাজার টাকার ক্ষতি করে।


এসময় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে আঘাত করে ফয়জুল কবিরকে আহত করে এবং তার গলায় থাকা ১২ আনা ওজনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। ফয়জুল কবির খানের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়।


পরে তারা ফয়জুল কবির খানের বাড়ির চলাচলের পথে গায়ের জোরে প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ করে দেয় প্রতিপক্ষরা।


Tag
আরও খবর